×
Logo

জাতীয়

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১ আগস্টের পরিবর্তে ২৯ আগস্টে ঢাকা উৎসব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১ আগস্টের পরিবর্তে ২৯ আগস্টে ঢাকা উৎসব

ছবি: এআই জেনারেটেড

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা উৎসব ১ আগস্ট থেকে পিছিয়ে ২৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সিটি করপোরেশন যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন, সেহেতু পরিচ্ছন্নতা কার্যক্রম দেখভালের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শহরের ময়লা পরিষ্কারে দুই শিফটে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন। রাজধানীর সার্বিক পরিচ্ছন্নতা ইস্যুতে কোথাও কোনো ঘাটতি আছে কি না, তা জানাতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান শাহে আলম।

প্রসঙ্গত, প্রথমবারের মতো ‘ঢাকা উৎসব’ উদযাপন করতে যাচ্ছে ডিএসসিসি)। ঢাকা উৎসবের মূল অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মূলত, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং নগর ব্র্যান্ডিংকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এ মেগা উৎসবের আয়োজন করা হচ্ছে।

/এসআইএন


Logo