×
Logo

জাতীয়

প্রতিরক্ষা উপদেষ্টার বিএসবি পরিদর্শন

'ডিফেন্স কলোনি' স্থাপন ও 'এক পদ, এক বেতন' নীতি বাস্তবায়নের নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:২০ পিএম

'ডিফেন্স কলোনি' স্থাপন ও 'এক পদ, এক বেতন' নীতি বাস্তবায়নের নির্দেশনা

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএসবি) পরিদর্শন করেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। এ সময় তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সরকারের 'এক পদ, এক বেতন' নীতি বাস্তবায়নের কথা জানান। পাশাপাশি তাদের জন্য ‘ডিফেন্স কলোনি’ স্থাপনের কার্যক্রমও গ্রহণের কথাও জানান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে বিএসবি কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ  দিকনির্দেশনা প্রদান করেন। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে সমপদের জন্য সমান বেতন নীতি কার্যকরের বিষয়টি ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করেন। 

প্রতিরক্ষা উপদেষ্টা জানান, ঠাকুরগাঁও, গাইবান্ধা এবং দিনাজপুর জেলায় ডিফেন্স কলোনি প্রকল্পের জন্য জমি নির্ধারিত রয়েছে। এছাড়া, এসব জেলায় প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরুর নির্দেশনা প্রদান করেন। 

তিনি বলেন, দেশের সেবায় নিবেদিত প্রাক্তন সৈনিকদের অর্জিত অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের সম্মানজনক শেষ বিদায় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে যে কোন অবসরপ্রাপ্ত সৈনিকদের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্য সংক্রান্ত আনুষ্ঠানিকতায় বিএসবিকে অধিকতর সম্পৃক্ত ও সহায়তা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় করার জন্য প্রশাসনিক ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি জেলা পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মীদের মিলনমেলা ও সহায়তার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে প্রতিটি জেলার সশস্ত্র বাহিনী বোর্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এজন্য প্রশাসনিক ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সমন্বিত পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, চিকিৎসা সেবার সম্প্রসারণে অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের পরিবারের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে ৬১টি জেলায় ওষুধ সংগ্রহের লক্ষ্যে মেডিক্যাল স্টোরের সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ঔষধ সংগ্রহ বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করেন। 

/এএন


Logo