×
Logo

জাতীয়

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:২০ পিএম

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া

ফাইল ছবি

মেঘলা আকাশকে সঙ্গ দিয়ে রাজধানীতে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। দিনের শুরু থেকেই মাঝারি ধরনের বৃষ্টিতে নগরবাসীর স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই বৃষ্টিপাত সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এদিকে, দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ।

গত ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৯ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এএম

Logo