কারিগরি ত্রুটিতে গ্যাসের সংকট, দুঃখ প্রকাশ তিতাসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ কমে গেছে। এতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে আরএলএনজি সরবরাহ প্রায় ৫৫০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। এ কারণে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাভুক্ত সব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
/এএন