ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
পুরোপুরি সুখী মানুষ কোথাও নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
গৌতম বুদ্ধের উপদেশের আলো গ্রহণ করলে সমাজের সব অন্ধকার চলে যাবে— এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজাধানীর বাসাবোস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, দুনিয়ার সব জায়গায় মানুষ আজ ক্লান্ত। পুরোপুরি সুখী মানুষ কোথায়ও নেই। শিশুদের পাশাপাশি বড়দেরও মোবাইলে আসক্তি বেড়ছে। আমাদের স্নেহ-আদর হারিয়ে যেতে বসেছে।
তিনি বলেন, সাধারণ মানুষ যা বুঝতে পারে সেরকম কথাই বলেছেন গৌতম বুদ্ধ। সত্যের আলো পেতে আজকের দিনে গৌতম বুদ্ধকে স্মরণ করতে হবে।
এসময় সন্তানদের উন্নতির শিখরে পৌঁছে দিতে হলে পারিবারিক শিক্ষার উপর জোর দেয়ার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী।
/এমএইচআর