জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান
ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
ইনসাফ কায়েম নিশ্চিত না হওয়া পর্যন্ত সাঈদ-মুগ্ধর যুদ্ধ থামবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যধাপক মুজিবুর রহমান। বলেন, নির্বাচিত প্রতিনিধিকে অসম্মান করে পরাজিতদের মূল্যায়ন করে সরকার নিজেই দ্বন্দ্ব উসকে দিচ্ছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'জুলাই গণঅভ্যুত্থান উত্তর কাঙ্খিত শিক্ষা ব্যবস্থা এ আমাদের করণীয়' শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
নায়েবে আমির বলেন, এই সরকার গণভোটের ৭০% মানুষের ভোটকে অস্বীকার করছে, সংবিধান সংস্কারের বদলে সংশোধনের কথা বলছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে প্রশাসনের সবখানে দলীয় লোক নিয়োগ করছে।
তিনি বলেন, এমন অনিয়মের রাজত্ব চলতে থাকলে সঠিকভাবে দেশ চালাতে পারবে না সরকার। ইনসাফ কায়েম নিশ্চিত না হওয়া পর্যন্ত আবু সাঈদ ও মুগ্ধদের যুদ্ধ থামবে না।
সেমিনারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর পক্ষ থেকে স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ অব্যাহত রাখা, শিক্ষকদের ৯ম পে স্কেলে অন্তর্ভূক্ত করা, এমপিওভুক্ত চাকরি জাতীয়করণ করাসহ শিক্ষক সমাজের নয় দফা দাবি উপস্থাপন করা হয়।
/এমএইচআর