×
Logo

জাতীয়

লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

রাজধানীর লেক পুনরুদ্ধার ও এর সৌন্দর্য ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি। এমনটা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীর বারিধারা-গুলশান লেক পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

গৃহায়ন প্রতিমন্ত্রী জানান, গুলশান লেককে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। এটি সফল হলে একই মডেলে উত্তরা, মিরপুরসহ রাজধানীর অন্যান্য সব লেকে কাজ শুরু করা হবে।

আহম্মদ সোহেল মনজুর বলেন– রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), হাউজিং অথরিটি ও অন্যান্য সংস্থার সাথে আলোচনা ও বৈঠক করে ইতোপূর্বে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫-৬ মাসের মধ্যে এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী দাবি করেন, অতীতে লুটপাট ও অস্বচ্ছতার কারণে কোনো কাজ বাস্তবায়ন হয়নি, তবে এবার নিজেরা সরাসরি যুক্ত থেকে কাজের ফলাফল নিশ্চিত করা হচ্ছে।

গত ৫ মাসে নতুন করে কোনো খাল দখলের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি দাবি করেন, দখল রোধে সরকার সম্পূর্ণ সজাগ আছে।

/এএম

Logo