বিটিএমএ সভাপতি
সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:২১ পিএম
সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারনে শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে, তবে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত উচ্চপর্যায়ের কমিটির দ্বিতীয় বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্থ কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।
বিটিএমএ সভাপতি আরও বলেন, সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী। এছাড়া, বৈঠকে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে পরিস্থিতি বুঝার চেষ্টা করেছেন। গত ১৭ বছরে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে এমন সংকট তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।
/এএন