×
Logo

জাতীয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫১ এএম

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ফাইল ছবি

ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৯ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এএম

Logo