×
Logo

জাতীয়

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান থেকে ১৩ বছরে ৭১ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করবে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান থেকে ১৩ বছরে ৭১ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করবে সরকার

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে ১৩ বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। বর্তমান বাজারে এই এলএনজির দাম ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ক প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়। এ ব্যাপারে এক বিজ্ঞপ্তিতে অনুমোদনের তথ্য সাংবাদিকদের জানায় অর্থ মন্ত্রণালয়। 

এতে জানানো হয়, সরকার থেকে সরকার পর্যায়ে (জিটুজি) মোট ৭৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। প্রতিবছর প্রতিষ্ঠানটি থেকে আমদানি করা হবে ৬ কার্গো এলএনজি। চলতি ২০২৬ সাল থেকে শুরু করে ২০৩৯ সাল পর্যন্ত গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি আমদানি করা হবে।

উল্লেখ্য, এই ক্রয় প্রক্রিয়ার বাস্তবায়ন করবে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন সংস্থা পেট্রোবাংলা।

/এনএ 

Logo