×
Logo

জাতীয়

মিরপুর কলেজের দেয়াল ধসে দুইজনের মৃত্যু, আহত অন্তত ৭

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

মিরপুর কলেজের দেয়াল ধসে দুইজনের মৃত্যু, আহত অন্তত ৭

রাজধানীর মিরপুর ২ নাম্বারে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নেওয়ার জন্য কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে। 

এ ঘটনায় দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন নারী ও পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। 

এদিকে, গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে একজন নিহত হয়েছেন  । এছাড়া, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

/এএন/এএ

Logo