×
Logo

জাতীয়

হজ-ওমরাহ মেলা শুরু বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম

হজ-ওমরাহ মেলা শুরু বৃহস্পতিবার

৩০ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'হজ ও ওমরাহ মেলা-২০২৬'। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিতব্য এ মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ।

এ সময় তিনি অভিযোগ করেন, লাইসেন্সবিহীন এজেন্সিগুলোর বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়ার জন‍্য ধর্ম মন্ত্রণালয়ে অনুরোধ করা হলেও কোনো সমাধান আসছে না। প্রতারণা এড়াতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

হাব মহাসচিব আরও বলেন, পতিত স্বৈরাচার সরকারের মনোনীত এজেন্সি সরকারের হজ ব‍্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। কোনো সিন্ডিকেটকে হাব সমর্থন করে না বলেও জানান তিনি।

হজ ও ওমরা গমনেচ্ছুদের সঠিক তথ্য, বিভিন্ন প্যাকেজ এবং সংশ্লিষ্ট সেবা সম্পর্কে ধারণা দিতে এবারের মেলায় হজ এজেন্সি, ব্যাংক ও বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের দেড়শটিরও বেশি স্টল থাকবে।

/এএম

Logo