×
Logo

জাতীয়

সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, দিনক্ষণ ঠিক করে গেজেট প্রকাশ করা হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, দিনক্ষণ ঠিক করে গেজেট প্রকাশ করা হবে

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, নির্বাচনের দিনক্ষণ ঠিক করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা জানান। 

তিনি বলেন, সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে। 

এর আগে, সকাল ১১টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বৈঠক শুরু হয়। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সাথে সাক্ষাৎ করেন সিইসি। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা অর্থাৎ সংসদ সদস্যদের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে।

ওই তালিকার ভিত্তিতে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা তৈরি করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

/এএন

Logo