×
Logo

জাতীয়

ডিএনসিসি প্রশাসক

দেশের ড্রেনেজ ব্যবস্থা কোথাও ২০ শতাংশের বেশি ভালো নয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম

দেশের ড্রেনেজ ব্যবস্থা কোথাও ২০ শতাংশের বেশি ভালো নয়

বাংলাদেশের ড্রেনেজ ব্যবস্থা কোথাও ২০ শতাংশের বেশি ভালো নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান।

রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

প্রশাসক বলেন, দীর্ঘ ১৮ বছরের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে। সব রাস্তার কাজ একসাথে না করার আহ্বান জানান।

এসময় ঠিকাদারদের রাস্তার উন্নয়নকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশও দেন তিনি। উন্নয়নকাজ চলাকালে দুর্ভোগ কমাতে সেবাদানকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করার কথাও জানান প্রশাসক শফিকুল ইসলাম খান।

/এমএইচআর

Logo