×
Logo

জাতীয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম

আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে

যুব সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে পারলে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব— এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আগামী বিশ্বকাপ ফুটবলের খেলা সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে উঠে আসা খেলোয়াড়দের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে খেলার জন্য প্রস্তত করা হবে। তরুণ প্রজন্মের খেলার সুযোগ করে দিতে প্রত্যেকটি ইউনিয়নের একটি করে খেলার মাঠ করা হবে বলেও জানান তিনি।

/এমএইচআর

Logo