×
Logo

জাতীয়

তিনশো ফিটে জোরপূর্বক অর্থ আদায় চক্রের দুই সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম

তিনশো ফিটে জোরপূর্বক অর্থ আদায় চক্রের দুই সদস্য গ্রেফতার

রাজধানীর তিনশো ফিট এলাকায় বল প্রয়োগ করে অর্থ আদায় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৫ জুলাই) রাতে মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

রোববার (২৬ জুলাই) সকালে খিলক্ষেত থানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ। 

পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যাংক ম্যানেজারকে ভাড়া করা প্রাইভেট কারে তুলে হাত-পা বেঁধে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি। অর্থ আদায়ের পর ভুক্তভোগী ওই ব্যক্তিকে পথে ফেলে দিয়ে চলে যায় তারা। এই ঘটনায় অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ আরও জানায়, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের প্রাইভেট কারে তুলে অপহরণের কাজ করতো। দীর্ঘ এক মাসের চেষ্টায় চক্রটিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন থানায় চক্রটির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

/এনএ 

Logo