×
Logo

জাতীয়

ক্রসফায়ারে একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:১৮ এএম

ক্রসফায়ারে একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

কক্সবাজারে ২০১৮ সালে 'ক্রসফায়ারে' কমিশনার একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।

একই ট্রাইব্যুনালে সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন।

অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণে আজ ২৭তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার।

/এসআইএন

Logo