×
Logo

জাতীয়

বিশেষ চাহিদাসম্পন্নদের প্রতি রাষ্ট্র দায়িত্ব পালন করেনি: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম

বিশেষ চাহিদাসম্পন্নদের প্রতি রাষ্ট্র দায়িত্ব পালন করেনি: রিজভী

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে বি স্ক্যানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিশেষ চাহিদাসম্পন্নদের অধিকার রক্ষায় আইন থাকলেও তা বাস্তবায়নে আরও পদক্ষেপ নেয়া প্রয়োজন। পাশাপাশি, ডিজিটাল সেবাকে তাদের জন্য সহায়ক করতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্নদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

/এএম

Logo