×
Logo

জাতীয়

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ফলে মোট উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

আরও বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ফল ১০ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন। বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদ এবং নন-ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগের জন্য ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি।

/এসআইএন


Logo