×
Logo

জাতীয়

হরমুজ প্রণালি বন্ধের প্রভাব

খাদ্য উৎপাদনে 'বড় ঝুঁকি'র মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম

খাদ্য উৎপাদনে 'বড় ঝুঁকি'র মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

ফাইল ছবি

হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির পাশাপাশি গুরুতর সার সংকটের মধ্যে পড়বে বাংলাদেশ। খাদ্য উৎপাদনে দেখা দেবে ‘তীব্র ঝুঁকি’। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি।

রিপোর্টে বলা হয়, বাংলাদেশ ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ আমদানির জন্য সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ওপর নির্ভরশীল। এখন দেশে যে পরিমাণ সার মজুদ আছে, তা দিয়ে অক্টোবর পর্যন্ত চলা সম্ভব।

সংস্থাটি আরও জানায়, বর্তমানে বাজারে ইউরিয়া সারের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, গ্যাসের ঘাটতির কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি মালিকানাধীন ইউরিয়া সার কারখানার মধ্যে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে তিনটি।

ডব্লিউএফপি বলছে, এই চলমান সংকটের কারণে আনুমানিক ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার হতে পারে ধারণা করা হচ্ছে।

/এএম

Logo