ধর্মভিত্তিক রাষ্ট্রের ধারণা পাকিস্তান রাষ্ট্রে কার্যকর প্রমাণিত হয়নি: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মের ভিত্তিতে যারা রাজনৈতিক বিভাজন করেছিলেন, পাকিস্তানের জন্মের পর সেটি অকার্যকর প্রমাণিত হয়। ধর্মকে প্রধান করে রাষ্ট্র গঠন হলেও পাকিস্তান রাষ্ট্র পরিচালনায় এটি কখনও সফলতা পায়নি।
বুধবার (২২ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষা বা ধর্মের পরিচয়ের পরিবর্তে নাগরিকভিত্তিক ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর ধারণা প্রতিষ্ঠা করেন, যা সব ধর্ম, ভাষা ও জাতিগোষ্ঠীকে একত্রিত করার দর্শন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্ব এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টি ইতিহাসের অংশ। দেশের নাগরিকদের সামনে এই ঐতিহাসিক প্রেক্ষাপট স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
/এসআইএন