তিন বিচারকের আয়নাঘর পরিদর্শন
প্রসিকিউশনের সঙ্গে থাকতে পারবেন আসামিপক্ষের আইনজীবীরাও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতি ও বিচারকের ‘আয়নাঘর’ পরিদর্শন করার সময়, ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে আসামিপক্ষের আইনজীবীদের থাকার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২২ জুলাই) এই অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) এর জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেসিআই) এবং রাজধানীর উত্তরার র্যাব-১–এ অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শনের আদেশ দেন ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জেআইসি ও টিএফআই সেলে গুম করার ঘটনায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিচার চলছে।
/এনএ