হাবের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ যাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজগুলোর ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষ হজ প্যাকেজের খরচ পড়বে ৭ লাখ ৯১ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৯৫ হাজার। আর সাশ্রয়ী প্যাকেজে ৫ লাখ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরও ১টি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন পাবেন হজ পালনের সুযোগ।
/এএম