×
Logo

জাতীয়

কাতারের সাবেক আমিরকে স্মরণ করল কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম

কাতারের সাবেক আমিরকে স্মরণ করল কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস কাতারে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টায় দোহা আল হিলাল বাংলাদেশ দূতাবাসে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সভাপতিত্বে ও কাউন্সেলর পলিটিক্যাল ও দূতালয় প্রধান মোহাম্মদ বারিকুল ইসলামের পরিচালনায় আলোচনা অংশগ্রহণ করেন ডক্টর হাবিবুর রহমান, মোহাম্মদ মাশহুদুল কবির, বিগ্রেডিয়ার জেনারেল ইশতিয়াক আহমেদ সরদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও বাংলাদেশী সংবাদকর্মীরা। 

অনুষ্ঠান শেষে কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

/এসআর 


Logo