×
Logo

জাতীয়

সরকারের আশ্বাস না পেলে ‘ভুখা মিছিল’ করবেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

সরকারের আশ্বাস না পেলে ‘ভুখা মিছিল’ করবেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে 'ভুখা মিছিল' ও শান্তিপূর্ণ পদযাত্রা করার ঘোষণা দিয়েছে পিলখানা ট্র্যাজেডিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম এ ঘোষণা দেন।

এ সময় তিনি চাকরিতে পুনর্বহাল ও পূর্ণ সুযোগ-সুবিধাসহ ক্ষতিপূরণ দেয়া এবং নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানানো হয়।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, সরকারের কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি ও দাবি উপস্থাপন করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

সমাবেশে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।

/এএম

Logo