×
Logo

জাতীয়

নাহিদ ইসলাম

আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য আওয়ামী লীগের বিচার করতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম

আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য আওয়ামী লীগের বিচার করতে হবে

বাংলাদেশে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা আর ফিরে আসবে না, ফিরে আসলেও তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১৯ জুলাই) রাতে রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চে জুলাই শহীদদের এক স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। জুলাইয়ের পক্ষের শক্তির দল-মত ভিন্ন হতে পারে তবে জুলাইয়ের প্রশ্নে সবাই এক কাতারে।

তিনি বলেন, বিএনপি সংবিধান সংস্কার কমিটি করেনি, তারা সংশোধন কমিটি নামে মানুষের সাথে প্রতারণা করছে। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

নাহিদ বলেন, এক প্রতিমন্ত্রী প্রায় ৪০ কোটি টাকার টেন্ডার নিজের পরিবারের নামে নিয়ে নিয়েছে, এটা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। এ সময় জুলাই বিপ্লবে যে ম্যাসাকার হয়েছে, তা মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার আহ্বান জানান তিনি।

/এএম

Logo