×
Logo

জাতীয়

১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম

১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ

১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ।

বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলো শুনানির জন্য রোববারের (১৯ জুলাই) কার্যতালিকাভুক্ত রয়েছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ১৬ আগস্ট রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে সাবেক এমপি লতিফকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন চট্টগ্রামের আদালত।

উল্লেখ্য, এম এ লতিফ নৌকা প্রতীক নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতিও ছিলেন তিনি।

/এএম

Logo