×
Logo

জাতীয়

'ফারহান ফাইয়াজরা বুক চিতিয়ে না দাঁড়ালে স্বৈরাচারের পতন সম্ভব হতো না'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

'ফারহান ফাইয়াজরা বুক চিতিয়ে না দাঁড়ালে স্বৈরাচারের পতন সম্ভব হতো না'

জুলাই আন্দোলনে ফারহান ফাইয়াজরা পুলিশের গুলির মুখে বুক চিতিয়ে না দাঁড়ালে স্বৈরাচারের পতন সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফারহান ফাইয়াজদের এই বীরত্বগাঁথা শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয়৷ দেশের ক্রান্তিলগ্নে এই শিক্ষার্থীরাও যেন ফারহান ফাইয়াজদের মতো দেশ-জাতির প্রয়োজনে বীরের মতো দাঁড়াতে পারেন।

ববি হাজ্জাজ আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে আহত আরও শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা।

২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজ।

/এএম

Logo