×
Logo

জাতীয়

বিচার বিভাগকে সংস্কার করে পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের দাবি ডিএলএস’র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম

বিচার বিভাগকে সংস্কার করে পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের দাবি ডিএলএস’র

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার বিভাগকে সংস্কার করে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক আইনজীবী সংহতি (ডেমোক্রেটিক লইয়ার্স সলিডারিটি-ডিএলএস)।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে 'গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও বিচার বিভাগের কাঙ্ক্ষিত সংস্কার' শীর্ষক এক আলোচনা সভা হয়।

এতে বক্তারা বলেন, মানুষের ন্যায়বিচার প্রাপ্তির শেষ ভরসা বিচার বিভাগ। নিম্ন ও উচ্চ আদালতে বিচারকদের সংখ্যা বৃদ্ধি, মামলা জট কমানো, ই-ফাইলিং ব্যবস্থা চালুর তাগিদ দেন তারা।

আদালতে ডিজিটাল ব্যবস্থাপনার আধুনিকায়ন, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু ও বিচারপ্রার্থীদের বসার ব্যবস্থা নিশ্চিত করার ওপর বক্তারা গুরুত্ব আরোপ করেন।

অতীতের মতো বর্তমান সরকার বিচার বিভাগকে যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, তা নিশ্চিতের কথাও বলেন বক্তারা।

/এএম

Logo