×
Logo

জাতীয়

মতিঝিলের ‘শীর্ষ সন্ত্রাসী’ বাপ্পিসহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম

মতিঝিলের ‘শীর্ষ সন্ত্রাসী’ বাপ্পিসহ গ্রেফতার ৪

রাজধানীর মতিঝিল এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিসহ তার ৪ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে তিনটি বিদেশি অস্ত্রসহ ৫ রাউন্ড গুলি।

গ্রেফতারকৃতরা হলেন, তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬), মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মানিক কাজী (৫০) ও রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।

শনিবার (১৮ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ওসমান গণি এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে মতিঝিল ও সবুজবাগ এলাকায় সংঘটিত অধিকাংশ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে বাপ্পি ও তার সহযোগীদের জড়িত থাকার তথ্য পেয়েছে তারা। পরে শুক্রবার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী বাপ্পির কথিত অফিস থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও নারী নির্যাতনসহ বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো বাপ্পি।

/এসআইএন

Logo