রাজধানীর মিরপুরে একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে আল-আলামিন হোসেন (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে মিরপুর ১৩ নম্বরের পিটিআই ভবনের বিপরীত পাশের একটি গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মিরপুর ১৩ নম্বর পিটিআই ভবনের ঠিক বিপরীতে, ৭ নম্বর লেনের একটি পরিত্যক্ত টং দোকানের ভেতরে লাশটি পড়ে ছিল।
গতকাল রাত আনুমানিক ৮টার দিকে ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টং দোকানের ভেতর থেকে প্রায় পচাগলা অবস্থায় আল-আমিনের মরদেহ উদ্ধার করে।
পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে আল-আমিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেন তার বোন শাহাতন বেগম।
/এএন