×
Logo

জাতীয়

গণভোটের জনরায় বাস্তবায়ন না করে সরকার ভুল পথে হাঁটছে: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:০০ পিএম

গণভোটের জনরায় বাস্তবায়ন না করে সরকার ভুল পথে হাঁটছে: গোলাম পরওয়ার

গণভোটে পাওয়া জনরায় বাস্তবায়ন না করে সরকার ভুল পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শাহবাগে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক র‍্যালিতে অংশ নিয়ে তিনি এমন অভিযোগ করেন।

গোলাম পরওয়ার বলেন, সরকার যে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে সেটি প্রকৃত সংস্কার নয়। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়া উচিত। বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থান ভুলে গিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এখনও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুটি সংসদে সমাধান করার সুযোগ আছে। অন্যথায় রাজপথে নামারও হুঁশিয়ারি দেন মিয়া গোলাম পরওয়ার।

/এসআইএন

Logo