×
Logo

জাতীয়

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

গত ১৫ বছরে রেলপথে ছোট-বড় ১৩৩৪টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ১০৫১টি এবং পশ্চিমাঞ্চলে ২৮৩টি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা প্রধানত রেললাইন, পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ের ত্রুটির কারণে বগি লাইনচ্যুত হয়। এছাড়া চাকার শার্পফ্রেঞ্জ, গেজের অসামঞ্জস্যতা, প্রাকৃতিক কারণে রেললাইন বেঁকে বা দেবে গিয়ে বগি লাইনচ্যুত হতে পারে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের আবুল কালামের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান।

দুর্ঘটনা প্রতিরোধে রেললাইন রক্ষণাবেক্ষণ করাসহ নতুন রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া, দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি বা বিভাগের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে বলেও জানান শেখ রবিউল আলম।

/এমএন

Logo