×
Logo

জাতীয়

ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন: তীব্র যানজটে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন: তীব্র যানজটে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেছেন পরীক্ষার্থীরা। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক আকারে যানজটের সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গুলশান বিভাগের এক বার্তায় বলা হয়েছে, বর্তমানে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

এর ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি ইতোমধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে। নাগরিকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

ট্রাফিক পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে ওই বার্তায় বলা হয়।

/এমএন

Logo