প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিতে কাতারের পথে স্পিকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা করেন।
সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাবেন।
উল্লেখ্য, কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
/এমএসটি