×
Logo

জাতীয়

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৪২ এএম

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এরপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, নীতিনির্ধারক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নিয়েছেন। 

এসময়, তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ, দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশ এবং সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

/এএন 

Logo