×
Logo

জাতীয়

আগামী তিন দিন ভারী বৃষ্টি নেই, ১৭ জুলাইয়ের পর বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:০০ এএম

আগামী তিন দিন ভারী বৃষ্টি নেই, ১৭ জুলাইয়ের পর বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা

আগামী তিন দিন পর্যন্ত দেশে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই, তবে দেশের কোথাও কোথাও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। আগামী শুক্রবার (১৭ জুলাই) এর পর আবারও বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান। 

আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। একই সঙ্গে তাপমাত্রা স্থানভেদে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 

তিনি আরও জানান, আপাতত সব নদী ও সমুদ্রবন্দরগুলোর সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে। এছাড়া, পাহাড়ধসের ব্যপারেও কোনো সতর্কতা নেই।  তবে, চলতি মাসের শেষদিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

প্রসঙ্গত, টানা বর্ষণে রাজধানী ঢাকাসহ সারাদেশে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১০ মিলিমিটার আর, ঢাকায় ৪০ মিলিমিটার। 

/এএন


Logo