×
Logo

জাতীয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর স্থানীয় সরকারমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর স্থানীয় সরকারমন্ত্রীর

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। 

শোকবার্তায় স্থানীয় সরকার মন্ত্রী শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

/এএন 

Logo