×
Logo

জাতীয়

২৪ ঘণ্টায় ঢাকাসহ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:২৮ এএম

২৪ ঘণ্টায় ঢাকাসহ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার (১৩ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সোমবার দুপুর ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। 

এদিকে, রাজধানীতে মধ্যরাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে। এতে কোনো কোনো এলাকায় হাঁটুসমান পানি জমেছে। এরই মধ্যে কর্মদিবসে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

/এমএসটি

Logo