×
Logo

জাতীয়

জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে, সমাহিত হবেন সংসদ প্রাঙ্গণে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:০৭ এএম

জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে, সমাহিত হবেন সংসদ প্রাঙ্গণে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার এই জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরহুমের মরদেহ সংসদের নির্ধারিত চত্বরে সমাহিত করা হবে বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে জানানো হয়েছে। 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এদিন ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ২০০২ সালে কিছু সময়ের জন্য অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দেশের সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

/এমএইচআর

Logo