×
Logo

জাতীয়

মীর শাহে আলম

অপরিকল্পিত নগরায়ণের জন্য মানুষের নিয়ম না মানার প্রবণতাই দায়ী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম

অপরিকল্পিত নগরায়ণের জন্য মানুষের নিয়ম না মানার প্রবণতাই দায়ী

কোনও মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তিরা নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতেই নির্ধারিত হয়। তবে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীতে প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা বিষয়ক এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন, রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা না মেনেই সড়ক ও অন্যান্য অবকাঠামো ঘিরে আবাসন গড়ে উঠেছে, যা ডিটেইল্ড এরিয়া প্লান বাস্তবায়নে বড় সীমাবদ্ধতা তৈরি করছে। বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণে ছোট পরিসরের বদলে সরকার এখন দীর্ঘমেয়াদী ও সমন্বিত নগর পরিকল্পনার দিকে এগোচ্ছে। 

এ সময় সবাইকে বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান মীর শাহে আলম। নবায়নযোগ্য জ্বালানির ওপরও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। সেক্ষেত্রে বসতবাড়ির নকশায় সোলার সিস্টেম রাখতে প্রকৌশলীদের নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী।

/এমএসটি/এমএন

Logo