×
Logo

জাতীয়

হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম

হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বুকের ব্যথাজনিত অসুস্থতায় বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৯ জুলাই বগুড়ায় নিজ বাসায় হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করলে ডা. পাভেলকে দ্রুত টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়।

শায়রুল কবির খান জানান, ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে যত দ্রুত সম্ভব তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করা হবে।

/এসআইএন

Logo