×
Logo

জাতীয়

প্রকৃতি সংরক্ষণ এখন আর বিকল্প নয়, জাতীয় দায়িত্ব: পরিবেশমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

প্রকৃতি সংরক্ষণ এখন আর বিকল্প নয়, জাতীয় দায়িত্ব: পরিবেশমন্ত্রী

প্রকৃতি সংরক্ষণ এখন আর কোনো বিকল্প নয়; এটি জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলা একাডেমিতে 'দ্বিজেন শর্মা পরিবেশ পদক' প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, শিল্পবিপ্লবের পর থেকে শুধু প্রাকৃতিক নয়, মানবসৃষ্ট কারণেও জলবায়ু পরিবর্তন ঘটছে। এসব নিয়ে বাস্তবিকভাবে কাজ না করলে মানুষের জীবনধারণের সক্ষমতা কমে যাবে।

তিনি আরও বলেন, পরিবেশ সম্মাননাপ্রাপ্তরা প্রমাণ করেছেন, একজন মানুষের নিষ্ঠা ও উদ্যোগও পরিবেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারে। প্রকৃতি রক্ষার এই প্রচেষ্টা সমাজজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ৬ জন প্রকৃতি সংরক্ষকের হাতে পরিবেশ সম্মাননা তুলে দেওয়া হয়।

/এসআইএন

Logo