রাজধানীর মিরপুর এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবু ওরফে কারেন্ট বাবুকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। রাজধানীর রূপনগরের টিনশেড বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
রূপনগর থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানান, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
/এএন