বিসিএস ক্যাডারের ১৭২ জন উপ সচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের পৃথক আদেশ এখনও জারি হয়নি।
প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর কিংবা অনলাইনে ই-মেইলের ([email protected]) মাধ্যমে পাঠাতে পারবেন। তবে পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দফতর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, বর্তমান কর্মরত দফতের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।
পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রকার বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
/এএ/এসআইএন