×
Logo

জাতীয়

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:২৫ এএম

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালে কোটার ভিত্তিতে পরীক্ষা নেওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কোটার বিষয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

এর আগে, ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ ও পরীক্ষা এবং ফলাফল প্রকাশ করা হয়েছিল।

/এএম

Logo