×
Logo

জাতীয়

রাজধানীর মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:১০ এএম

রাজধানীর মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে মোহাম্মদপুর থানার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহতরা হলেন– আমির হোসেন (৫৫) ও দেলোয়ার হোসেন (৫০)।

পুলিশ জানায়, রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে দেলোয়ার হোসেন ও আমির হোসেন নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এএম

Logo