×
Logo

জাতীয়

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:১৭ এএম

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি

লঘুচাপ এবং মৌসুমিবায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দুপুর ১টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— রংপুর, রাজশাহী, দিনাজপুর, ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

একই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানানো হয়। উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

/এমএইচআর

Logo