×
Logo

জাতীয়

রাজধানীতে হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম

রাজধানীতে হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৫

রাজধানীতে হানিট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।

ডিবি পুলিশ জানায়, চক্রটি এক নারী সদস্যের মাধ্যমে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সঙ্গে প্রথমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। পরে কৌশলে তাকে খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে নিয়ে মারধর এবং আপত্তিকর ভিডিও ধারণ করে। এরপর সব গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এটিএম কার্ড কেড়ে নিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বিকাশ-উপায়ের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করে।

এ ঘটনায় গত ২২ জুন মামলা হলে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

/এএম 

Logo