ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম
শিক্ষার্থীরা ডিসেম্বরে যখন ফাইনাল পরীক্ষা দেবে, তখনই তাদের কাছে বই পৌঁছে দেয়া হবে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন– প্রধানমন্ত্রীর নির্দেশ, ৩০ নভেম্বরের মধ্যে পাঠ্যপুস্তক প্রস্তুত থাকতে হবে।
সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে শিক্ষামন্ত্রী এমনটা জানান।
তিনি বলেন, নতুন বছরের শুরুতেই যেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া যায়, সে বিষয়ে সভা হয়েছে। ছাপাখানার চ্যালেঞ্জ বিষয়ক ইস্যুতে আগে থেকেই প্রস্তুত সরকার। টেন্ডার প্রক্রিয়া চলমান। আগস্টের শুরুতেই অর্ডার দিয়ে দেয়া হবে যেন বই ছাপানোর কাজ দ্রুত শুরু করা যায়।
শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে। আলাদা আলাদা শ্রেণিতে চারটি বই নতুন আসছে। ভাষা শিক্ষা বিষয়টিতে শিক্ষক নিয়োগ চ্যালেঞ্জিং। এখনও কাজ শুরু হয়নি, আগামী বছর থেকে এই নিয়োগের কাজ শুরু হবে।
/এএম